সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ড কালারুকা-চাঁনপুর গ্রামের বন্যায় বিপর্যস্ত প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ ফুড প্যাক বিতরণ করা হয়েছে।

 


বৃহস্পতিবার ‘বেকারত্ব হটাও’ প্লাটফর্ম কর্তৃক আয়োজিত ঈদ ফুড প্যাক বিতরণ এর সাথে সমন্বয় করে ই-কমার্স প্রতিষ্ঠান ''ইজ্ ফিক.কম ও সিলেটের আইটি ট্রেনিং প্রতিষ্ঠান "দেলোয়ার আইটি"।

 

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা থেকে আগত প্লাটফর্মের ফাউন্ডার ফাহিম খান ও তরুণ যুব ই-বিজনেস উদ্যোক্তা ও সংগঠক রিয়াদ আলমগীর। তারা বন্যার্তদের পরবর্তী সংকট মোকাবিলায় বাসস্থান নিমার্ণেসহযোগিতা করার স্বাবলম্বীদের প্রতি আহ্বান জানান।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কালারুকা ইউপি যুবলীগ নেতা আব্দুস সালাম, বুরহান ঊদ্দিন, আব্দুর রহিম, যুবদের মধ্যে আকল মিয়া, রইছ আলী, জালাল মিয়া এবং উক্ত গ্রামের মুরব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন হানিফ আলী, গ্রাম সরদার ছাঁদ আলী, মানিক মিয়া, ফারুক আহমদ প্রমুখ।

 

এসময় নেতৃবৃন্দ অসহায় পানিবন্দি মানুষের সাহায্যের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

 

পাশাপাশি ক্ষতিগ্রস্থদের বাসস্থান সহ প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য সরকার প্রতি দাবী জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৬