সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জেলা আওয়ামী  লীগের উদ্যোগে ঈদ উপহার হিসাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে জেলা আওয়ামী লীগের সদস্য ও  গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ মিয়ার অর্থায়নে কোম্পানীগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে ৬ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

এ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। প্রধান অতিথি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জেলা আওয়ামী লীগ বন্যার্ত বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য গোলাপ মিয়া  অনেক বড় মনের, তার সহযোগিতায় আমারা জৈন্তাপুর এবং কোম্পানীগঞ্জের বন্যাদুর্গত মানুষের মাঝে বিগত করোনাকালীন সময় থেকে এবারের ভয়াবহ বন্যায় বানভাসি মানুষের জন্য বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছি।’


তিনি সমাজের সর্বস্তরের বিত্তবান মানুষ ও সামাজিক সেবামূলক সংগঠন এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা, যুগ্ম সাধারণ সম্পাদক আকিল বাবু, ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা।

আরো উপস্থিত ছিলেন, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশাহিদ, পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুল্লুক হোসেন, সাধারণ সম্পাদক আতিউর রহমান, তেলেখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে