প্রাকৃতিক দুর্যোগ বন্যা ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ঝাজর গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবি ও কমিউনিটি নেতা মনির হোসাইনের উদ্যোগে গরিব-বন্যার্ত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। 

শুক্রবার (৮ জুলাই) তাঁর নিজ বাড়িতে ঝাজর ও পার্শ্ববর্তী গ্রামগুলোর শতাধিক গরিব এবং অসহায় মানুষের মাঝে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।


মনির হোসাইনের পক্ষ থেকে অর্থ বিতরণ করেন লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহিদ হোসেন ও দারুল কুরআন নাজিরবাজার মাদরাসার মুহতামিম মাওলানা জাহিদ হাসান। 

এসময় উপসস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজাদ হোসেন, সাংবাদিক রেজাউল হক ডালিম ও দারুল কুরআন নাজিরবাজার মাদরাসার শিক্ষক মাওলানা মকসুদ হাসান প্রমুখ।

প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আযহায় মনির হোসাইনের পক্ষ থেকে এভাবে সহায়তা পেয়ে এলাকার গরিব ও অসহায় মানুষেরা বেশ খুশি।


সিলেটভিউ২৪ডটকম / ডি.আর