সিলেটের জকিগঞ্জ উপজেলার বন্যা দুর্গত এলাকার হত দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। শুক্রবার (৮ জুলাই ) দিনব্যাপী উপজেলার প্রায় দেড় শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়।


বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা এবি পার্টির আহবায়ক এডভোকেট নাজমুল ইসলাম, সদস্য সচিব এডভোকেট হোসাইনুর রহমান লায়েছ, কেন্দ্রীয় সদস্য মিসবাহ মঞ্জুর,  জেলা সহকারী সদস্য সচিব আহমেদ খলিল তাপাদার, জকিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক জুবায়ের আহমদ, সদস্য সচিব জয়নাল আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।



অনুষ্ঠানে বক্তারা বলেন, নিঃস্বার্থভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করা একটি মহৎ কাজ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এমতাবস্থায় সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন ব্যক্তিরা দুর্দশাগ্রস্ত মানুষগুলোর পাশে এসে দাঁড়ানো উচিত। নেতৃবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

 

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ