পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের বন্যার্ত ৭০টি পরিবারের মাঝে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ জুলাই) বিকেল লামাকাজী বাজারস্থ মুন একাডেমিতে প্রধান অতিথি হিসেবে ওই খাদ্যসামগ্রী বিতরণ করেন ও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান।


বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ সিলেট বিভাগের সভাপতি ও রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠক জুয়েল আহমদের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগের প্রধান কো-অর্ডিনেটর আনোয়ার উদ্দিন আহমদ রুনু।



এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এসআই অমিত সিংহ, লামাকাজী ইউনিয়ন পরিষদের  মেম্বার লাল মিয়া লালু, এমপির এপিএস অসিত রঞ্জন দেব, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের বিভাগীয় সাধারণ সম্পাদক রোটারিয়ান মামুনুর রশিদ মামুন, ত্রাণ বিষয়ক সম্পাদক এরশাদ মিয়া, সিলেট মৎসজীবি পরিষদের ত্রাণ বিষয়ক সম্পাদক শামসুল হক মোল্লা, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সমর আলী, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল মুমিন প্রমুখ নেতৃবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/পিবিও/ইআ