সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের প্রায় ৩ হাজার মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া।

 


শনিবার সকাল থেকে তার উদ্যোগে তিন থানার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে লুঙ্গি, শাড়ি, শার্ট, শিশুদের জামা বিতরন করা হয়।

 

দুপুরে উপজেলার নন্দিরগাও ইউনিয়নের নিজ গ্রামের মানুষের মধ্যে বস্ত্র বিতরনে অংশ নেন গোলাপ মিয়া।

 

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে তিনি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে বানবাসী মানুষের মুখে হাসি ফুটাতে এই বস্ত্র বিতরণ করেছেন। বন্যার্তরা একটু স্বাচ্ছন্দ্যে যেনো ঈদ উদযাপন করতে পারে সে প্রচেষ্টা তার অব্যাহত রয়েছে।

 

এদিকে গোলাপ মিয়া বিগত করোনাকালীন সময়ে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।

 

এরই ধারাবাহিকতায় এবার দু’বারের ভয়াবহ বন্যায় গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর উপজেলার ক্ষতিগ্রস্থ বানবাসী মানুষের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, নগদ অর্থ বিতরন করেছেন।

 

সর্বশেষ শনিবার তিনি ঈদ বস্ত্র বিতরণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মামুন রশিদ শাহীন, যুবলীগ নেতা মিজানুর রহমান, মাস্টার শিব্বির আহমদ, ছাত্র লীগ নেতা তমিজুর রহমান সহ নেতৃবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩