জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব।

 


ঢাকাস্থ জাপান দূতাবাসে প্রেরণকৃত শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বিশ্বের অন্যতম শান্তি পূর্ণ দেশ জাপানে গুলাগুলির ঘটনা বিশ্বের মধ্যে সর্বনিম্ন। কারণ দেশের কঠোর অশস্ত্র আইন বলবৎ রয়েছে। এরপরও এই বাংলাদেশর পরম বন্ধু, শোক-দুঃখ-আনন্দে যিনি সর্বদা সব সময় থাকতেন। সেই প্রধানমন্ত্রীর মৃত্যুতে বিশ্বের শান্তিপূর্ণ মানুষের ন্যায় বাংলাদেশের মানুষ হতভম্ব ও মর্মাহত। শিনজো আবে ছিলেন জাপানের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী। জাপানের এই শান্তিপূর্ণ শহরে ন্যাক্কারজনক এ ঘটনার সাথে নব্য আন্তর্জাতিক মোড়ল জড়িত কি-না, তা খতিয়ে দেখা দরকার।

 

নেতৃবৃন্দ বলেন, শিনজো আবে'র মৃত্যুতে জাপানের জনগণ এক অসাধারণ নেতাকে হারালো, একইসাথে বাংলাদেশ হারালো তার একজন অকৃত্রিম পরমবন্ধুকে। আবে’র মত দূরদর্শী, প্রজ্ঞাবান একজন রাষ্ট্রনায়কের মৃত্যু কেবল জাপানের জন্যই নয় সারা বিশ্বের জন্য ক্ষতি।

 

নেতৃবৃন্দ শোকবার্তা শিনজো আবে’র বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং জাপানের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮