হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসদ ও উদীচীর পক্ষ থেকে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 


শনিবার ঈদের আগের দিন বানিয়াচংয়ের বিভিন্ন এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাসদ ও উদীচীর নেতাকর্মীরা মানুষের বাড়ী বাড়ী গিয়ে উপহার পৌঁছে দিয়েছেন।

বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে- সেমাই, চিনি, দুধ, আটা, পিঁয়াজ, আলু, তেল ইত্যাদি।

 

বিতরণকাজে সম্পৃক্ত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ হবিগঞ্জ জেলা ফোরামের সদস্য কমরেড তৌহিদুর রহমান পলাশ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব, সম্পাদক মন্ডলীর সদস্য শিক্ষক রুবিনা আক্তার রুবি, উদীচীকর্মী নাজিরা আক্তার নিলি, টুম্পা আক্তার, হেনা আক্তার পলি, ঝুমারা আক্তার, মারজিয়া আক্তার, রুবা আক্তার, অন্তু আক্তার, শাহিনা আক্তার, মিনহাজ চৌধুরী আয়েশ, শেখ আরিফুল ইসলাম রিয়াদ, ইমদাদুল হক হৃদয় ও মোস্তাফিজুর রহমান ইমন।

বানিয়াচং উপজেলা বন্যাকবলিত হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১২ দিন বাসদ ও উদীচীর যৌথ ত্রাণ তহবিল থেকে বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়েছে।

এছাড়া একদিন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে রোগাক্রান্ত মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবাসহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/জেইউ/এসডি-০১