প্রতিবারের ন্যায় এবারও সিলেটের বিশ্বনাথে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। সোমবার (১১ জুলাই) বিকেলে পৌর শহরস্থ আওয়ামী লীগের দলীয় অস্থায়ী কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে শফিকুর রহমান চৌধুরী তার নিজ বাড়িতে গিয়ে আত্মীয়-স্বজনদের কবর জিয়ারতের করে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা ও এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শফিক চৌধুরী বলেন, মাসখানের ব্যবধানে দুবার বন্যায় বিশ্বনাথ কবলিত হওয়ার পরও আমরা শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পেরেছি। ঈদের পূর্বের সরকারের পাশাপাশি উপজেলা ও পৌর এলাকার বন্যার্তদের মাঝে নিজের ব্যক্তিগত তহবিল ও দলীয় নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে এবং প্রবাসীদের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। সর্বোপরী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলার প্রধানমন্ত্রী থাকলে বাঙালী জাতি নিজেদের প্রাপ্য অধিকার নিয়ে শান্তিতে ধর্মীয় উৎসবগুলো পালনের পাশাপাশি বসবাস করতে পারবেন।

সভায় বক্তারা বলেন, শফিক চৌধুরী ২০০৯-১৪ সাল পর্যন্ত ওই এলাকার এমপি থাকাকালীন সময়ই এলাকার উন্নয়নের স্বর্ণযুগ। পর পর দুবার সরকার দলীয় এমপি না থাকায় বিশ্বনাথ-ওসমানীনগর উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে পড়েছে। তাই আসন্ন নির্বাচনে এলাকার উন্নয়ন ও অগ্রগতির জন্য শফিক চৌধুরীকে নৌকার মাঝি হিসেবে নির্বাচিত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান তারা।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মকদ্দছ আলীর পরিচালনায় ঈদের শুভেচ্ছা বিনিময় উপলক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। অনুষ্ঠানের শুরুতেই সদ্যপ্রয়াত উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ সুমন, কার্যনির্বাহী সদস্য মকদ্দুছ আলী, শেখ আজাদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, সদস্য ফিরোজ খান।

অনুষ্ঠানে উপজেলার ৮ ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/পিডি