বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও করোনায় আক্রান্ত জাসাস জাতীয় নির্বাহী কমিটির আহবায়ক জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক হেলাল খানের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জাসাস সিলেট জেলা ও মহানগরের পক্ষ থেকে বাদ আসর হযরত শাহজালাল (রঃ) মাজার প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়ায় উপস্থিত ছিলেন- জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য শিহাব খান সহ জাসাস সিলেট জেলা ও মহানগরীর নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭




