সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন স্থানে বন্যাদুর্গতদের মধ্যে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেছে ব্যাচমেট ভিত্তিক ফেসবুক গ্রুপ এসএসসি বন্ধন-২০০১ বাংলাদেশ।


গত ৬ জুলাই সিলেটের বালাগঞ্জ উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত ও পানিবন্ধী এলাকায় এবং সুনামগঞ্জ জেলার করচার হাওড় এলাকায় এ নগদ অর্থ বিতরণ করা হয়।


 

এ সময় উপস্থিত ছিলেন এসএসসি বন্ধন-২০০১ বাংলাদেশ এর ভার্চুয়াল গ্রুপের এডমিন ও প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মুনির হোসেন, ভার্চুয়াল গ্রুপের উপদেষ্টা ও কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন মোক্তার, ভার্চুয়াল গ্রুপের মডারেটর ও কার্যকরী কমিটির উপদেষ্টা আল মাহমুদ কবির রোমেন, ভার্চুয়াল গ্রুপের মডারেটর ও কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ মৌসুমি ইয়াসমিন, বন্ধন প্রতিষ্ঠাকালীন সদস্য জেরিন সুলতানা, মীর রাফসান, সিলেটের আজাদ তালুকদার, সিলেটের ওসমানীনগর থানার পুলিশ কর্মকর্তা হাফিজুর রহমান।

 

সুনামগঞ্জ জেলায় উপস্থিত ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা জোনের কার্যনির্বাহী কমিটির সদস্য সভাপতি মশিউর রহমান জুনায়েদ, সহ-সভাপতি শামীমুল হাসান, আইন বিষয়ক সম্পাদক, আইনুদ্দিন ও কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম প্রমুখ। 

 

জানা যায়, ২০০১ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা দেশে ও বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধুদের একত্রিত করে বন্ধুত্বের বন্ধন দৃঢ় করার লক্ষ্যেই এসএসসি বন্ধন-২০০১ বাংলাদেশ নামক এ গ্রুপ সৃষ্টি হয়। ‘বন্ধন দৃঢ় হোক বন্ধুত্বে’ এই শ্লোগানকে সামনে রেখে প্ল্যাটফর্ম সৃষ্টির শুরু থেকে দেশের অসহায়, এতিম ও সমাজের সুবিধা বঞ্চিত বিপদগ্রস্ত বন্ধুদের পাশে দাঁড়ানোসহ দেশের নানান প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তে এসএসসি-২০০১ এর বন্ধুরা একত্রিত হয়ে কাজ করে যাচ্ছে। চলমান প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তে ‘এসএসসি বন্ধন-২০০১ বাংলাদেশ’ গ্রুপের বন্ধুরা পাশে দাঁড়িয়েছে।

 


এসময় এডমিন মোহাম্মদ মুনির হোসেন বলেন, ‘যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে আমাদের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। ‘এসএসসি বন্ধন-২০০১ বাংলাদেশ’ ভবিষ্যতেও যেকোনো ধরনের মানব সৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগে জনসাধারণের পাশে থাকবে। মানবিক বিপর্যয় রোধে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ব্যাপারে ‘এসএসসি বন্ধন-২০০১ বাংলাদেশ’ অঙ্গীকারবদ্ধ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি