বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দীর মাধ্যমে দোয়ারাবাজার উপজেলায় প্রদত্ত ত্রাণের একলক্ষ টাকা বানভাসি মানুষের মাঝে বিতরণ করা হয়।
বুধবার বিকালে দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে সভাপতি হিসাবে আওয়ামী লীগ দোয়ারাবাজার উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক ত্রাণ বিতরণ করেন।
এসময় তাকে সহযোগিতা করেন উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল খালিক ও সদস্য ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার আব্দুল হালিম বীর প্রতীক, আব্দুল হাই, সোনা মিয়া, আব্দুল হামিদ, আব্দুল হান্নান, বরুণ চন্দ্র দাস, শহীদুল ইসলাম, মইনুল ইসলাম, ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, ওমর আলী, প্রীতিশ রন্জন চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ




