আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, প্রাকৃতিক দূ্র্যোগ মহামারি করুণা ও সাম্প্রতিক ভয়াবহ বন্যাসহ দেশের যে কোনো দুঃসময়ে আওয়ামী লীগ সাধারণ মানুষের সেবায় এগিয়ে আসে। এবারের বন্যার শুরু থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের বানভাসি মানুষের পাশে দাড়িয়েছেন এবং আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ কে অসহায় মানুষের সেবায় কাজ করার নির্দেশ দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বৃহত্তর সিলেটের বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা সহ বন্যার্তদের সাধ্য অনুযায়ী সহায়তা দিয়ে যাচ্ছি।
তিনি বলেন মানুষ স্রষ্টার সৃষ্টির সেরা জীব, তাই সৃষ্টির সেরা জীব হিসেবে অসহায় মানুষের সেবা করা আমাদের নৈতিক দায়িত্ব। সেই নৈতিকতা বোধ থেকেই আজ আমরা আপনাদের পাশে এসেছি। আমাদের সামান্য উপহারটুকু গ্রহন করে আমাদের ধন্য করবেন। সরকার, আমাদের প্রবাসী ভাই বোনসহ দেশের বিভিন্ন এলাকার বিত্তবানবানরা বন্যার্তদের সেবার এগিয়ে এসেছেন। এখন ক্ষতি গ্রস্থ ঘরবাড়ি পুনর্বাসনের বেশি প্রয়োজন। সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানরা এগিয়ে আসবেন এ আমার বিশ্বাস ।
বুধবার দুপুরে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের টুকদিরাই গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন।
সিলেটের তৈয়মুন্নেছা ফাউন্ডেশনের সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সিলেটের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, দিরাই উপজেলা পরিষদের প্যানেল মেয়র মোহন চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সদস্য সচিব মুজাহিদুল ইসলাম সর্দার, সমাজকর্মী আখলাক হোসেন,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি সায়েল আহমদ,নারী কাউন্সিলর হেলেনা বেগম,উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, দিরাই সরকারি কলেজ ছাত্র লীগের আহ্বায়ক মারুফ আহমেদ জয় প্রমুখ।
বিকেলে উপজেলা সাবরেজিস্টার অফিস প্রাঙ্গণে মাইক্রোশ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করেন নেতৃবৃন্দ ।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ




