হবিগঞ্জের মাধবপুর থানাধীন এলাকা হতে ৫১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। র্যাব-৯ এর হবিগঞ্জের আভিযানিক দল বুধবার (১৩ জুলাই) মাধবপুর উপজেলার এলাকায় এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুকুমার সরকার (৩১)। সে ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর থানার বড়ইরি এলাকার বাসিন্দা সখিচরণ সরকারের ছেলে।
মাদক ব্যবসায়ী সুকুমার সরকারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টার প্রমাণ পাওয়া যায়। এ ব্যাপারে মাধবপুর থানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ইআ




