বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উদ্যোগে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে ছনবাড়ি এবং লুবিয়া নামক স্থানে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫ টি পরিবারকে (১০০ জনকে) ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 


বুধবার (১৪ জুলাই) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ নোয়াকোট বিওপি বিজিবি সদস্যরা এ ত্রাণ সামগ্রী বিতরণ করে।


বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত স্থানীয় জনগণকে সহায়তার ধারাবাহিকতায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ