সিলেটের ওসমানীনগরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের কামারগাঁ গ্রামে মাহমদ আলীর পুকুরে এই ঘটনা ঘটে।
নিহত শিশু সুমায়েল আহমদ (৫) ও জাকিয়া সুলতানা (৪)। সুমায়েল কামারগাঁ গ্রামের ফাতির আহমদের পুত্র ও জাকিয়া একই গ্রামের ফুসবা বেগমের মেয়ে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গোসল করতে পুকুরে নামে সুমায়েল ও জাকিয়া। এসময় তারা পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের স্বজন ও স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় ওসমানীনগর থানায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাঈন উদ্দিন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/আরপি/এসডি-১০




