সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এক ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। সেই সাথে যুক্তরাজ্য প্রবাসী, ক্রীড়া ব্যক্তিত্ব ফয়ছল আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়। 

 


বুধবার (১৩ জুলাই) রাতে নগরের বালুচর নয়াবাজারস্থ ইনডোরে এ খেলা ও সংবর্ধনার আয়োজন করা হয়।

 

সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহ-সভাপতি গোপাল বাহাদুরের পরিচালনায় সংবর্ধিত অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে ফয়ছল আহমদ বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পারে। আজকে বাংলাদেশ যে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার অন্যতম ভূমিকা রয়েছে খেলাধুলার। এই খেলাধুলাই যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারে। তাই যুব সমাজকে খেলাধুলায় এগিয়ে আনতে অভিভাবকদের দায়িত্ব নিতে হবে। আজকে সুরমা বয়েজ ক্লাব আমাকে যে সংবর্ধনা দিয়েছে আমি তাদের কাছে চির কৃতজ্ঞ।

 

এ সময় উপস্থিত ছিলেন- ক্রীড়া ব্যক্তিত্ব কিবরিয়া আহমদ, আনন্দ বাহার অর্ণব, তুষার বাহাদুর, গোপি প্রদান, শাকিব আহমদ, গৌতম বাহাদুর প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি