সিলেট মহানগর পুলিশের ২০ সদস্যকে সন্তোষজনক কাজ করায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ১১টায় মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় তাদের নাম ঘোষণা করে পুরস্কৃত করা হয়।
এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন- এসএমপির’র সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিআইজি অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত এডিসি (ইএন্ডডি এবং মিডিয়া) বি. এম.আশরাফ উল্যাহ তাহের প্রমুখ।
ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে নগর পুলিশের ২০ সদস্যকে পুরস্কৃত করে তাদের নাম ঘোষণা করা হয়।
পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন- উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (সদর, আইসিটি ও আরপি) তানজিল আহমদ, সহকারী পুলিশ কমিশনার মো. শাহজাহান ভুঁইয়া, (এসি, মোগলাবাজার থানা ), অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার (দক্ষিণ সুরমা থানা), ইন্সপেক্টর আবু খালেদ মামুন (তদন্ত, জালালাবাদ থানা), ইন্সপেক্টর দেবাশীষ সরকার (ডিবি), ইন্সপেক্টর
মো. আবদুল মান্নান (পুলিশ লাইন্স), ইন্সপেক্টর মোহাম্মদ রেজাউল করিম (প্রশিকিউশন), ইন্সপেক্টর আল আমিন (সিটিএসবি), এসআই মো. সোহেল রানা (দক্ষিণ সুরমা থানা), এসআই আব্দুস সালাম (ডিবি), এসআই মো. আবুল হোসেন (প্রসিকিউশন), এসআই মো. আবুল বাশার (পুলিশ লাইন্স), টিএসআই নিখিল দন্দ্র শাহা (ট্রাফিক বিভাগ), এসআই মো. সেলিম মিয়া (সিটিএসবি), এএসআই মো. শেখ সাদু (দক্ষিণ সুরমা থানা), এএসআই শফিউল আলম (সদর ও প্রশাসন), এটিএসআই মো. এনামুল হক (ট্রাফিক বিভাগ), এএসআই মোহাম্মদ শামসু উদ্দিন (সিটিএসবি), ড্রাইভার নায়েক মো. মনোয়ার হোসেন (মটরযান শাখা, সদর ও প্রশাসন)।
পরবর্তীতে বেলা ১২.৩০ ঘটিকায় এসএমপি হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে এসএমপির সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের সভাপতিত্বে জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিআইজি অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, রেলওয়ে পুলিশ সিলেট এর পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম, বিজ্ঞ অতিরিক্ত পিপি সিলেট মহানগর দায়রা জজ আদালত মো. নাসির উদ্দিন, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড ইএন্ডডি) বি.এম আশরাফ উল্যাহ তাহের, র্যাব-৯ এর প্রতিনিধি, ইমিগ্রেশন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, পিবিআই সিলেট, হাইওয়ে পুলিশ সিলেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট এর প্রতিনিধিগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ ও অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। ওয়ারেন্ট তামিল বৃদ্ধির বিষয়ে থানার অফিসার ইনচার্জদের তাগিদ দেয়া হয়।
সিলেটভিউ২৪ডটকম/জেপি




