সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য,  গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ মিয়ার আম্মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী,  সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দীন খান সহ নেতৃবৃন্দ শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৭২ বছর।

জানা যায়, গত শনিবার বার্ধক্য জণিত রোগে আক্রান্ত হলে তাকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। আজ সন্ধ্যা ৭:৩০ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন। তার তিন ছেলে ও তিন মেয়ে সহ অনেক গুণগ্রাহী রয়েছেন। মরহুমার নামাজের জানাজা আগামীকাল বাদ-আসর আঙ্গারজুর আলিম মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হইবে

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মিআচৌ