সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের মেজো ভাই আজিজুল হোসাইন দুলাল মৃত্যুবরণ করেছেন।

 


তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

শুক্রবার (১৫ জুলাই) সকাল ১০ টা ১০ মিন ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

 

মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে সহ পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজের জানাজা আজ বাদ এশা রায়নগর সোনারপাড়া (সিলেট-তামাবিল মূল সড়ক সংলগ্ন) জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

 

উল্লেখ, তিনি ছিলেন ১৯৯৯ সালে আওয়ামী লীগের সুবর্নজয়ন্তী উপলক্ষে সিলেট আওয়ামী লীগের বর্ষীয়ান প্রতিষ্ঠাকালীন একনিষ্ঠ সদস্য হিসেবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরষ্কার প্রাপ্ত ব্যক্তিত্ব মরহুম মো: তাজিদ হোসাইনের দ্বিতীয় পুত্র। তাঁর মৃত্যুতে বঙ্গবন্ধুর আদর্শের একজন পরিক্ষিত রাজনৈতিক কর্মীর জীবনাবসান হলো।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২