মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট মহানগরের সভাপতি ও সম্পাদক (বা থেকে)

মুক্তিযোদ্ধা যুব কমান্ড, সিলেট মহানগরের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মির্জা আব্দুল হামিদ (অভি)-কে সভাপতি, এ.কে.এম আবু হুরায়রা (সাজু)-কে সাধারণ সম্পাদক ও নিক্সন দাশ-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

 


শুক্রবার (১৫ই জুলাই) ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করেন মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম বাচ্চু ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার মৃথা।

 

কমিটির অন্যান্যরা নেতৃবৃন্দরা হলেন- সহসভাপতি গৌরাঙ্গ চন্দ্র, আজহারুল ইসলাম মুমিন, সৈকত চন্দ্র রিমি, যুগ্ম সম্পাদক মো. শামীম আহমদ, সুমন সিকদার, খোকন আহমদ খোকা, রেজাউল করিম জিহান, সহ-সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান আজলা, সদস্য রাহেল সিরাজ (সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগ), মো. নাঈম আহমদ (সাধারণ সম্পাদক, সিলেট মহানগর ছাত্রলীগ), সঞ্জয় তালুকদার, নাহিদ খান, জুম্মন আহমদ, ঝিনুক চন্দ্র রাজ, বাপ্পা চন্দ্র, মেহেদী আজাদ, ফয়েজ আহমদ (কালামিয়া) ও রুপক রায়।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি