সিলেট বিভাগের ৫ ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে আগামী ২১ অক্টোবর ২০২২ সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জিন্দাবাজার, সিলেট-কেন্দ্রে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 


৩১ আগস্টের মধ্যে আবেদনপত্র পূরণ করতে হবে। ৫ ম শ্রেণীর আবেদনপত্র ফি ১০০ টাকা। অনলাইনে পূরণ ও প্রবেশপত্র পেইজের মাধ্যমে পেতে হলে ১২০ টাকা দিতে হবে। ৮ ম শ্রেণীর আবেদনপত্র ফি ১৫০ টাকা। অনলাইনে পূরণ ও প্রবেশপত্র পেইজের মাধ্যমে পেতে হলে ১৭০ টাকা দিতে হবে।

 

৫ ম ও ৮ম শ্রেণীর প্রথম গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের ১৭৫ নম্বর, দ্বিতীয় গ্রেডে ১৭০ নম্বর ও তৃতীয় গ্রেডে ১৬৫ নম্বর পেতে হবে। নম্বর অনুসারে গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের নাম প্রকাশ করা হবে। যে সকল বিদ্যালয় থেকে কমপক্ষে ৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবে তাদের কোটা ভিত্তিক ১টি এবং যে সকল বিদ্যালয় থেকে ১০ জন বা তার অধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করবে তাদের কোটা ভিত্তিক ২টি (সাধারণ গ্রেড) বৃত্তি প্রদান করা হবে। তবে শর্ত থাকে যে, যদি কোনো বিদ্যালয় প্রথম, দ্বিতীয় বা তৃতীয় গ্রেডে যে কোনো বৃত্তিপ্রাপ্ত হয় তারা সাধারণ গ্রেড বৃত্তির অন্তভুক্ত হবে না।

 

শুধু বাংলা মিডিয়ামের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। অংক প্রশ্ন বাংলায় হবে। ইংরেজি মিডিয়ামের কোন শিক্ষার্থী যদি অংক প্রশ্ন বাংলায় উত্তর লিখতে পারে সে অংশগ্রহণ করতে পারবে। কোন অংক প্রশ্ন ইংরেজিতে করা হবে না। সরকারি নির্দেশনার আলোকে গণিত ও ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। মোট ২০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

নিদিষ্ট আবেদনপত্র পূরণ করে শামসুর রহমান ফাউন্ডেশন, মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়া, সিলেট, ঠিকানায় (০১৭১১১৫৪৬৮২) সরাসরি জমা দেয়া যাবে। সাদা কাগজে নাম/পিতা ও মাতার নাম/স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর লিখে আবেদনপত্র জমা দেয়া যাবে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭