সিলেটের গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে । শুক্রবার (১৫ জুলাই) বেলা ২টার সময় সুনামপুর শাহী ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়।  

 


জানাজার নামাজে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনজুর কাদির সাফি চৌধুরী এলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি মান্নান,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুর রহমান, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, সোনা মিয়া, সাংবাদিক আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি গোলাম দস্তগির খান ছামিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মনজিল আহমদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন।

 

জানাজার পূর্বে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন- মরহুমের ছেলে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হোসেন।

 

প্রসঙ্গত- গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে জাতির এ শ্রেষ্ঠ সন্তান মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০। তিনি স্ত্রী, ৩ মেয়ে, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


সিলেটভিউ২৪ডটকম/এএইচএ/জেপি