যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা বাংলাদেশ রুরাল প্রাইমারী হ্যাল্থ ইনিসিয়েটিভ (বি.আর.পি.এইচ.আই) -এর গ্রাম জিপি ক্লিনিক বাংলাদেশের গ্রামীণ জনপদের সকল শ্রেণিপেশার মানুষদের স্বাস্থ্যসেবায় অনন্য অবদান রাখছে। সিলেটের ভয়াবহ বন্যা পরিস্থিতিতেও সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে এ সংস্থা। 

এর ধারাবাহিকতায় শুক্রবার  সুনামগঞ্জ জেলার দিরাই ইউনিয়নের মিলনবাজারে বন্যায় ক্ষতিগ্রস্থদের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় 


বন্যার্ত দুই শতাধিক পরিবারের মধ্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। 

ফ্রি চেকআপ এবং ঔষধ, স্যালাইন বিতরণ কার্যক্রম পরিচালনা করেন গ্রাম জিপি-এর ম্যানেজিং ডিরেক্টর আহমেদ রেজাউল করিম জুবায়ের। এসময়  চিকিৎসক, নার্স, গ্রাম জিপি ক্লিনিক ম্যানেজার এবং বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান কপিল উদ্দিন বাবলু, গ্রাম জিপির কো-অর্ডিনেটর জুবেল আহমেদ, সহ স্বেচ্ছাসেবক কার্যক্রমে অংশ নেন।

বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত চিকিৎসা সেবা কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।

চিকিৎসক হিসেবে রোগীদের পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন ডা. ফয়সল আহমেদ ও ডা. তফসিল আহমদ। 

এদিকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ পেয়ে বানভাসী লোকজন উপকৃত হন। দূর্যোগময় মূহুর্তে মহতী উদ্যোগের জন্য চ্যারিটি সংস্থা গ্রাম জিপির প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।

সিলেটভিউ২৪ডটকম/পিডি/ইআ