প্রতীকি ছবি
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়ের নতুন একটি ভবনের কক্ষ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
শনিবার (১৬ জুলাই) ভোরে তার লাশটি উদ্ধার করা হয়।
বানিয়াচং থানার এসআই ফারুক হোসেন জানান, সকালে স্থানীয় লোকজন বিদ্যালয়ের নতুন ভবনের একটি কক্ষের জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন তিনি। তবে পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
এটি আত্মহত্যা নাকি অন্যকিছু তা তদন্তের পর ও ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে বলে জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/জেসি/জেপি




