সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ইন্ডাস্ট্রির দিকে মনোনিবেশ না করায় ইন্ডাস্ট্রির দিক দিয়ে সিলেট পিছিয়ে রয়েছে। আজ সরকারী ভাবে গেজেট অনুযায়ী পরিবেশবান্ধব ইকোইট কনক্রিট ব্লক ইন্ডাস্ট্রির নতুন উদ্যোগকে স্বাগত জানাই।
শনিবার (১৬ জুলাই) দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের দক্ষিণ বাগেরখাল ইকোইট কনক্রিট ব্লক ইন্ডাস্ট্রির পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, স্থাপনা নির্মাতারা, পরিবেশ বান্ধব, কনক্রিট ব্লকে কিছু ক্ষেত্রে নির্মাণ খরচ কমছে। তারচেয়ে বড় বিষয় হচ্ছে পরিপাটির গাঁথুনি পেয়ে ভবনের সৌন্দর্য বাড়ছে বহুগুণ।
এসময় ইকোইট কনক্রিট ব্লক ইন্ডাস্ট্রির এর প্রধান নির্বাহী মিটু তালুকদার বলেন, পরিবেশ বান্ধব, আধুনিক অটোমেশন মেশিনে তৈরি হবে ব্লক ইট, বাংলাদেশ সরকারের গ্রাম-শহর পরিকল্পনা বাস্তবায়নের অংশগ্রহণ ও সবুজ বাংলাকে সবুজে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের সকলের। বায়ুদূষণ প্রতিরোধ ও সুন্দর সবুজ আগামীর পরিবেশ গড়ার অঙ্গীকার নিয়ে সিলেটে আমরাই প্রথম পরিবেশবান্ধব নির্মাণের প্রধান উপাদান ব্লক ইট উৎপাদন করা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি




