সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার পলাতক ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 


শুক্রবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (১৬ জুলাই) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

গ্রেফতারকৃত পলাতক আসামীরা হলেন- নিজপাট ইউনিয়নের বড়পুকুরপাড় গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে আবুল খায়ের (৩২), কমলাবাড়ী গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে শফিকুল ইসলাম কালা (৫৫), তার ভাই আলমগীর হোসেন (২৯), তাদের বোন জোসনা বেগম (৪৫), নিজপাট জাঙ্গালহাটি গ্রামের আব্দুল মন্নানের ছেলে মো. জাকির হোসেন (৩১), কালিঞ্জিবাড়ী গ্রামের আরব আলীর ছেলে মো. জাকির হোসেন (৩১), উপজেলা ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত মটাই মিয়ার ছেলে মুহিবুর রহমান ওরফে বঙ্গই মিয়া (৪৫)। 

 

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, জৈন্তাপুর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা জুড়ে বিভিন্ন মামলার আসামী গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় পলাতক ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে। 

 

সিলেটভিউ২৪ডটকম/আরকেএস/জেপি