সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সাম্প্রতিক বন্যায় সিলেট ও সুনামগঞ্জের মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন। এই দূর্যোগ মোকাবেলায় প্রবাসীদের অবদান অনস্বীকার্য। প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আর্থিক সহায়তায় আমরা দূর্যোগ মোকাবেলায় উদ্যমী ও সাহসী হতে পেরেছি। লীডস বাংলা প্রেসক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয়।
লীডস বাংলা প্রেসক্লাব ইউকের অর্থায়নে ও চেতনা যুব পরিষদের আয়োজনে বন্যাদূর্গতদের মধ্যে খাদ্র সামগ্রী বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শনিবার সুনামগঞ্জ ও বালাগঞ্জের চার শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়।
চেতনা যুব পরিষদের সভাপতি মো. জুলকার নায়েন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেইনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন- সহ সভাপতি মো. আব্দুল হাসিব সহ-সভাপতি আব্দুস সোবহান আজাদ সহ-সভাপতি মো. আব্দুল মুহিত দিদার সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেইন সহ-সাধারণ সম্পাদক এইচ এম কাওছার, সাংগঠনিক সম্পাদক মো. ইসমত ইবনে ইসহাক সানজিত, মো. মালেক খান ডাঃ আফেরাজ হোেসন, শাফী, আব্দুল ওয়াহিদ, আজিজুর রহমান তালুকদার, মুক্তা আহমদ, লুতফুর রহমান, দুলাল আহমদ,কবি কামাল আহমদ ও মৌলানা আমিন উদ্দিন প্রমুখ।
জাওয়া বাজার চরমহল্লাহ এলাকার সেওতরচর গ্রামে এাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চেয়ারম্যন মাষ্টার আবুল হাসনাত, সেওতরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোয়াজ্জেম হোসেন টুনু, প্রধান শিক্ষক মাওলানা আবদুল করিম, মেম্বার ছালেহ আহমদ সাবেক মেম্বার আরজক আলী, সেবক মাওলানা নজমুল হক নাছির,আবদুর রহমান,তরুন সমাজ সেবক সৈয়দুর রহমান, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নিজাম উদ্দিন, ইসলামী চিন্তাবিদ মাদরাসার শিক্ষক জনাব মাওলানা মোঃ আবুল প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১




