সিলেট-৩ আসনের প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী রুহের মাগফেরাত কামনায় সিলেটের মোগলাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রবাসে অবস্থানরত প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর পরিবার সদস্যদের অর্থায়নে শনিবার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের হলরুমে বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্থা।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুলাল আহমদের পরিচালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট-৩ আসনের প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর বড় ভাই সাহিদ উস সামাদ চৌধুরী।
উপস্থিত ছিলেন- প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর একান্ত সহকারী জুলহাস আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ নেতা খিজির খান, পংকি মিয়া, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিন সুরমা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আইয়ুব হোসেন মেম্বার, উপজেলা যুবলীগ নেতা নন্দন চন্দ্র পাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, মোগলাবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অমর চন্দ্র দাস মেম্বার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মেম্বার, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজির উদ্দিন নজই, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আহমদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানু মিয়া, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক মেম্বার সাইফুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক জাকারিয়া উল হক, মোগলাবাজার ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি আবিদুর রহমান আবিল, দক্ষিন সুরমা উপজেলা যুবলীগের সাবেক সদস্য মুজিবুর রহমান, বর্তমান সহ সভাপতি হেলাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল আহমদ জীবন, আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, মোগলাবাজার ইউনিয়ন সেচ্ছা সেবকলীগের যুগ্ম আহ্বায়ক সাহিন আহমদ, শাকিল মাহমুদ মঈন, মিজানুর রহমান, সদস্য সুয়েদ আহমদ, ছাত্রলীগ নেতা রায়হান আহমদ বিলাল।
প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর পরিবারের পক্ষে সার্বিক তত্ত্বাবধায়ন জাস্টিস অফ পিস, ফীম্যান অফ দ্যা সিটি অফ লন্ডন, আহমেদ উস সামাদ চৌধুরী (জেপি)।
সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-১৭




