প্রলয়ংকরী বন্যার পর এবার রৌদ্রের প্রখর উত্তাপে পুড়ছে সিলেট, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। জলবায়ূ পরিবর্তনের বিরুপ প্রভাবে গত কয়েকদিন ধরে রৌদ্রের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতা।
বৃহস্পতিবার সিলেটে বিগত ৬৬ বছরের মধ্যে জুলাই মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এখনো সময়ের সাথে বেড়েই চলছে আবহাওয়ার উত্তপ্ততা।
.jpg)
তীব্র এই গরমে দূর্বিষহ হয়ে উঠেছে জনজীবন, স্থবির হয়ে আছে পথঘাট। সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা।
প্রচন্ড গরমেও পেটের তাগিদে রিকশা ভ্যান এসব নিয়ে বেড়িয়ে পড়েছেন রাস্তায়। এছাড়াও রাস্তায় রাস্তায় দিনমজুর মানুষের হাঁসফাঁস। একফোঁটা ঠান্ডা পানি দিয়ে গলা ভেজানোর তীব্র আকাঙ্ক্ষা থাকলেও, কয়জনের পক্ষেই বা এটা ক্রয় করে খাওয়া সম্ভব। কাঠফাটা রোদে যেখানে সবাই নিজ নিজ বাসায় অথবা একটু খানি ছায়ায় নিরাপদ আশ্রয় নিতে ব্যস্ত, ঠিক এই সময়েই সিলেট শহরের প্রধান প্রধান সড়কে দেখা গেল একদল সবুজ জ্যাকেট পরহিত তরুণদের- যারা বিশাল ট্রাক ভর্তি বরফের মধ্যে বিশুদ্ধ খাবার পানি নিয়ে বিলিয়ে দিচ্ছেন শ্রমজীবী ও দিনমজুর মানুষদের মধ্যে।
.jpg)
সিলেটে Drop Of Hope প্রজেক্টের মাধ্যমে ‘জানালা’ নামক এই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোমী তরুণরা শনিবার প্রায় ৫০০০ লিটার বিশুদ্ধ ঠান্ডা খাবার পানি পৌঁছে দিয়েছেন এই গরমে রাস্তায় কাজ করা দিনমজুর, রিকশাচালক কিংবা খেঁটে খাওয়া মানুষ ও সাধারণ পথচারীদের নিকট।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮




