মৌলভীবাজার কমলগঞ্জে এক যুবকের আত্মহত্যা করেছে।

 


শনিবার রাতে রহিমপুর ইউনিয়ন কালেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

তদন্তের জন্য লাশ উদ্ধার করে ময়না মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, খায়রুল ইসলাম চৌধুরী ছেলে বায়েজিদ মিয়া (২২) পরিবারের রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন তাকে ডেকে তুলতে গিয়ে দেখেন ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করার পর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

কমলগঞ্জ থানার অসি ইয়ারদৌস হাসান আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-০১