সিলেট জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত ও জেলা প্রশাসনের সহযোগিতায় নগরীর রাজার গল্লি এলাকায় সিসিকি কাউন্সিলর সালমা সুলতানার অফিস কার্যালয়ে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ত্রান বিতরণ করা হয়েছে।

 


রবিবার বিকেলে ১৫০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রপ্ত সভাপতি সালমা বাসিত, সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, সহ-সভাপতি বিলকিছ নূর, আছিয়া শিকদার, যুগ্ম সম্পাদক মাধুরী গুণ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাজেদা পারভীন, নাছিমা আক্তার কনা, নাসরিন বেগম, মিলন বেগম, শিবলী বেগম প্রমুখ।

 

এসময় নেতৃবৃন্দ বলেন, আতংক হওয়ার কিছু নেই, আপনাদের পাশে সরকার আছে। পাশাপাশি প্রবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করায় জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬