শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি একদিনের সফরে সিলেটে এসেছেন। আজ সোমবার সকালে বিমানযোগেওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, শিক্ষামন্ত্রী দীপু মনি বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউজে গেছেন। সেখানে সিলেটের শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন তিনি। বর্তমানে ওই সভা চলমান রয়েছে। সভায় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমানসহ স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন।
মন্ত্রীর সরকারি সফরসূচি অনুসারে, এই মতবিনিময় সভা শেষে ওসমানীনগর উপজেলার তাজপুরে যাবেন ডা. দীপু মনি। সেখানে ‘ইনাগুরেশন ট্রিস ফর অ্যা বেটার ফিউচার অ্যান্ড রিমোট মেডিকেল এইড’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
বিকাল সাড়ে ৩টার দিকে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন মন্ত্রী।
এদিন বিকাল ৫টার দিকে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন দীপু মনি।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




