সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এর সদ্য বিদায়ী অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শফিকুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদ ও অ্যামেচার ব্যাডমিন্টন ক্লাব।
রবিবার (১৭ জুলাই) রাতে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স জিমনেসিয়ামের হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়। শফিকুল ইসলাম সিলেট অ্যামেচার ব্যাডমিন্টন ক্লাবের সিনিয়র সদস্য।
বিদায়ী সংবর্ধনাকালে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সহ সভাপতি শাহ্ দিদার আলম নবেল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সভাপতি ও পরিষদের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঞ্জু, অ্যামেচার শাটলার এসএমপির ট্রাফিক ইনচার্জ সারওয়ার পারভেজ, ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সহ সভাপতি ও চৌকস ব্যাডমিন্টন একাডেমির পরিচালক মঞ্জুর আল মামুন, সুনামগঞ্জ জেলা ব্যাডমিন্টন কমিটির সম্পাদক প্রকৌশলী উজ্জ্বল বখত, সিটি ব্যাংকের রিজিওনাল ম্যানেজার মীর আবু সায়েম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক শাহীনুর রহমান নাবিল, উন্নয়ন পরিষদের সিনিয়র সদস্য ও মল্লিক ফাইটার্সের স্বত্তাধিকারী মুনিম মল্লিক মুন্না, সিনিয়র অ্যামেচার শাটলার শামীম আহমদ, সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এনামুল হক এনাম, উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল কাদির, ফাস্ট ফাইন্যান্স লিমিটেডের শাখা ব্যবস্থাপক জাহিদ হাসান সোহেল, কুচাই জনতা ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুকন আহমদ লাল, অ্যামেচার শাটলার আনোয়ার হোসেন, রুহেল আহমদ, আবদুল মুমিন ও দিদার আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, এসএমপির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বদলী হয়ে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক পদে যোগদান করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০১




