সিলেটের বিশ্বনাথে উপজেলা মোহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ‘দুর্যোগ দুঃসময়ে মানবিক দায়বদ্ধতা ও উলামায়ে কেরামের অবদান : প্রসঙ্গ-বন্যা ২০২২’ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জুলাই) বিকেলে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সোমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জামিয়া মাদানিয়া মাদ্রাসার মুহতামিম ও মাসিক আল-ফারুক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের প্রফেসর ডক্টর মো. শাহ আলম।
মূল প্রবদ্ধ উপস্থাপন করেন বিশ্বনাথ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ রোকনুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২২ সালের বন্যায় একটি মানবিক বাংলাদেশের অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এদেশের মানবিক ব্যক্তিবর্গ। বানভাসী মানুষের পাশে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ এগিয়ে এসেছেন। এক্ষেত্রে দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম-উলামারা বিরল দৃষ্ঠান্ত স্থাপন করেছেন। বন্যা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মানবসৃষ্ঠ দুর্যোগ ও বলা যায়। নদী মাতৃক বাংলাদেশের চিরচেনা রুপ বদলে ফেলেছি আমরাই। খাল-বিল-নদী-নালা-জলাশয় ভরাট করে, দখল করে বাসা-বাড়ী বানিয়েছি। ফলে পানির প্রবাহ ও গতিধারা বাধাঁগ্রস্থ হয়েছে। নদ-নদীর তলদেশ পলি মাটিতে ভরে গেছে। নদীর নাব্যতা নষ্ট হয়ে পানি ধারণ ক্ষমতা কমে গিয়ে বিপদসীমা অতিক্রম করছে।
এমতাবস্থায় নদী মাতৃক বাংলাদেশে আসল চেহারায় ফিরে যেতে হলে নদ-নদী পুনঃখনন অপরিহার্য হয়ে উঠেছে। বক্তারা সরকারকে এবিষয়ে তাৎক্ষনিকভাবে প্রদক্ষেপ গ্রহন করার দাবী জানান।
উপজেলা মোহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি মাওলানা জিয়াউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইমরান আহমদের পরিচালনায় আলোচক হিসেবে আলোচনা করেন বিশ্বনাথ সরকারি কলেজের জীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদৎ হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক শরীফ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, জামিয়া মাদানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা জহিরুল আলম, মোহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন ছাতক উপজেলা সাধারণ সম্পাদক এইচ এম জিয়াউর রহমান, মোহনগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আফিফ হাসান রাসেল, বিশ্বনাথ উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মুক্তার, অর্থ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, বিশ্বম্বরপুর উপজেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা শফিউল আলম, সংগঠক জাবেদ আহমদ।
সেমিনারের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল ফাত্তাহ, সংগীত পরিবেশন করেন কামরুল ইসলাম ও শেষে মোনাজাত পরিচালনা করেন উপজেলা মোহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বাংলাদেশের উপদেস্টা মাওলানা নুরুল ইসলাম।
সেমিনারে এসময় উপস্থিত ছিলেন- মাওলানা ফয়ছল আহমদ, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা রায়হান আহমদ, মাওলানা অলিউর রহমান হাসান, মাওলানা অলিউর রহমান, মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা জামিল আহমদ, মাওলানা শহিদ আহমদ আদনান, হাফিজ লায়েক আহমদ, আব্দুল কাদির প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২৪




