র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর মাদক বিরোধী পৃথক দুটি অভিযানে সিলেটের গোলাপগঞ্জ ও কানাইঘাট উপজেলা এলাকা থেকে ৭৮৫ পিস ইয়াবা এবং ১৮৩ বোতল বিদেশী মদ উদ্ধার’সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-৯, ব্যাটালিয়ন সদর ক্যাম্প, সিলেট এর একটি আভিযানিক দল সোমবার (১৮ জুলাই) গোলাপগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ৭৮৫ পিস ইয়াবা উদ্ধার’সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা সিলেট জেলার গোলাপগঞ্জ থানার বহরগ্রাম এলাকার বাসিন্দা ইচরাফ আলীর পুত্র মো. কামাল উদ্দিন (৫১) ও মো. বেলাল উদ্দিন (৩৫)। আওই গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের পুত্র মো. কামাল উদ্দিন (২৬)।
বুধবার (১৯ জুলাই) অপর এক অভিযানে ইসলামপুর ক্যাম্প, সিলেট এর অভিযানে কানাইঘাট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৮৩ বোতল বিদেশী মদ উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের অবৈধ মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের ও জব্দকৃত আলামত গোলাপগঞ্জ ও কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ




