মৌলভীবাজারের কমলগঞ্জে ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

 


মঙ্গলবার সকাল ১০টায় আলীনগর কামদপুর গ্রামের লঙ্গুছড়া থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, আলীনগর চা বাগানের বিপুল বাউরী (৬৫) ১৪ জুলাই সন্ধ্যা থেকে নিখোঁজের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়রী করা হয়। নিখোজের ৫দিন পর ছড়ার পানিতে ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

 

কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন সে দীঘদিন যাবৎ মানষিক ভারসাম্যহীন রোগী ছিল। আইনি প্রক্রিয়া শেষ হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-০৮