মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে জুলি আক্তার নামে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের জালালাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু জুলি ওই এলাকার আজমল মিয়ার মেয়ে।
শিশু জুলির পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে খেলাধুলা করছিল জুলি। এ সময় পরিবারের অজান্তে সে বাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে বাড়ির সামনে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে তার দেহ ভাসতে দেখেন। পরে দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু জুলিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার জেরিন জানান, শিশু জুলি হাসপাতালে আসার পূর্বেই মারা গেছে।
সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-১৩




