মুজিববর্ষ উপলক্ষে তাহিরপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে (৩য় পর্যায়ে) জমি ও গৃহ প্রদান করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 


মঙ্গলবার বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবিরের সভাপতিত্বে, উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স হলরুমে উপজেলার স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকদের  উপস্থিতিতে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

 

আগামী বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪০টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কথা রয়েছ প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

 

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান এবং স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএআর/এসডি-২৪