প্রতীকী ছবি।

দেশে বর্তমানে জ্বালানি নিয়ে সংকট চলছে। উদ্ভূত পরিস্থিতিতে বেড়ে গেছে লোডশেডিং। সংকটে পড়ে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এই পরিস্থিতিতে সিলেট জেলা প্রশাসন জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন সভা সেরে নিচ্ছে ভার্চুয়াল (অনলাইন) মাধ্যমে।

এমনটাই জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান।


তিনি জানান, জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা জারি করা হয়েছে। এর পর থকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা উন্নয়ন সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভাসহ অন্যান্য সভা ভার্চুয়াল পদ্ধতিতে করা হচ্ছে।

মজিবুর রহমান জানান, এসব সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধগণসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে অংশ নিতে হয়। বিশেষ করে ইউএনওদেরকে আসতে হয় অনেক দূর থেকে, এতে প্রচুর জ্বালানি খরচ হয়। কিন্তু সভাগুলো ভার্চুয়াল পদ্ধতিতে হওয়ায় সেই জ্বালানি সাশ্রয় হচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে