মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

 


বুধবার আদমপুর ইউনিয়নে মধ্যভাগ গ্রামের এ ঘটনা ঘটে।

 

জানা যায়, ইবন করের দেড় বছর বয়সের জীবন কর পরিবারের সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির ১ঘণ্টা পর পুকুরের পানিতে ভেসে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা.এনি বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-০২