শান্তিগঞ্জে বন্যা পরবর্তী কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক জাত সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় ৩শত ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সার ও বীজ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন প্রমুখ।
এসময় বিনা কর্তৃক সরবরাহকৃত বীজও কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/এসকে/এসডি-১১




