বৃহস্পতিবার ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে চলমান একটি বড় পাইপলাইনের মাধ্যমে গ্যাসের সরবরাহ পুনরায় শুরু করছে রাশিয়া। রাশিয়া-ইউক্রেনের চলমান পরিস্থিতিতে পশ্চিমা চাপের জবাব দিতে মস্কো বিশাল শক্তি রপ্তানি ব্যবহার করবে বলে জানিয়েছেন পাইপলাইন অপারেটর। খবর রয়টার্সের।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউরোপে গ্যাস সরবরাহের প্রকল্প নর্ড স্ট্রিম-১ রক্ষণাবেক্ষণের জন্য ১০ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু করা হবে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার আগে তিনি গত পাঁচ মাসের যুদ্ধে ক্রেমলিন যে তাদের লক্ষ্য প্রসারিত করেছে সে ব্যাপারেও বক্তব্য দেন।
বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক লক্ষ্য এখন পূর্ব দনবাস অঞ্চলের বাইরে চলে গেছে।
ল্যাভরভ আরও বলেন, পশ্চিমারা কিয়েভকে মার্কিন তৈরি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস)-এর মতো দূরপাল্লার অস্ত্র সরবরাহ অব্যাহত রাখলে মস্কোর উদ্দেশ্য আরও প্রসারিত হবে। এর মানে ভৌগোলিক লক্ষ্যগুলি বর্তমান লাইন থেকে আরও প্রসারিত হবে। এই মুহূর্তে শান্তি আলোচনার কোন মানে নেই।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পরে আরআইএকে বলেছিলেন, ল্যাভরভের মন্তব্য সত্ত্বেও কিয়েভের সঙ্গে আলোচনার দরজা বন্ধ করছে না মস্কো।
ইউরোপের বৃহত্তম পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার গ্যাস সরবরাহ মস্কো বন্ধ করে দিতে পারে। এই উদ্বেগ থেকে বুধবার ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলিকে জরুরি পদক্ষেপ হিসাবে মার্চ পর্যন্ত গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমাতে বলেছিল।
ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, রাশিয়া আমাদের ব্ল্যাকমেল করছে। রাশিয়া জ্বালানি শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। রাশিয়া গ্যাস প্রবাহের সম্পূর্ণ বিচ্ছিন্নতাকে ‘সম্ভাব্য পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেছেন যার জন্য ইউরোপকে প্রস্তুত থাকতে হবে।
পুতিন এর আগে সতর্ক করে বলেছিলেন, নর্ড স্ট্রিমের মাধ্যমে গ্যাস সরবরাহ আরও হ্রাসের ঝুঁকিতে রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ইআ




