শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সংগঠন 'শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে ওই বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান'।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বপ্নোত্থান’র সভাপতি ধীমান দাস দিব্য, সাধারণ সম্পাদক মাইবম দর্পণ সিংহ।
মতবিনিময়কালে ধীমান দাস দিব্য বলেন, স্বপ্নোত্থান সবসময় সমাজে অবহেলিত মানুষ, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। তাছাড়াও আমরা সমাজের চ্যালেঞ্জিং কাজগুলোকে নতুনভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমরা সেসব মানুষদের নিয়ে কাজ করতে চাই যাদেরকে সমাজের মানুষ ভিন্ন চোখে দেখে। আমরা চাই তারাও যেন নিজেদের মতো করে বেড়ে উঠে। নিজেরাই নিজেদের উপর নির্ভরশীল হয়ে উঠে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় শাবি প্রেসক্লাব’র নবনির্বাচিত সভাপতি নাজমুল হুদা বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডসহ যেকোন ধরনের শিক্ষার্থীবান্ধব কাজে শাবি প্রেসক্লাব পাশে থাকবে। অতীতের মতো আমরাও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ধারাবাহিকভাবে কাজ করে যেতে চাই। এজন্য বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- স্বপপ্নোত্থানের যুগ্ম সাধারন সম্পাদক মো. মেহেদী হাসান, প্রধান সমন্বয়ক শায়লা হোসেন মনীষা, কোষাধ্যক্ষ মারজিয়া রহমান নিঝুম, সহকারী কোষাধ্যক্ষ রাতিক হাসান রাজীব, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সাইফ, প্রচার সম্পাদক আবু রায়হান, রক্তদান বিষয়ক সমন্বয়ক রেজওয়ানুল ইসলাম রাহাত, সহকারী রক্তদান বিষয়ক সমন্বয়ক মো. ফাহিম ফয়সাল শিকদার, সামিউর রহমান অনাদি, সহকারী শিক্ষা বিষয়ক সমন্বয়ক সংযুক্তা দাস, চ্যারিটি বিষয়ক সমন্বয়ক আল আমিন ফাহিম, সহকারী চ্যারিটি বিষয়ক সমন্বয়ক এস এম জাহিদ হাসান, সহকারী আইটি সম্পাদক শাওয়াল মাহমুদ।
এছড়া শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন- সাবেক সহ-সভাপতি রাজীব হোসেন, বর্তমান সহ-সভাপতি রাশেদুল হাসান, কোষাধ্যক্ষ হাসান নাঈম, দপ্তর সম্পাদক জুবায়েদুল হক রবিন, কার্যকরী সদস্য তানভীর হাসান, আদনান হৃদয় প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/এনএম/এসডি-০৪




