জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। সিলেট জেলা প্রশাসনের সুপারিশে এ কমিটির অনুমোদন দেয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। 

আগামী দুই বছরের জন্য এ কমিটির চেয়ারম্যান পুনরায় মনোনীত হয়েছেন সমাজসেবী হেলেন আহমেদ।


এ কমিটি সদস্য হিসেবে রয়েছেন শিক্ষিকা কামরুন নাহার বেগম, জহুরা আক্তার খানম, মাধুরী গুন ও শামীম আরা বেবি। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম