সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র জি এস ফারুকুল হক’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক এ সংবর্ধনা প্রদান করা হয়।


বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও অন্যতম ট্রাস্টি আলহাজ্ব মাসুম হোসেন’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভা মেয়র ফারুকুল হক।


 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের মার্কেটিং ডাইরেক্টর ও অন্যতম ট্রাস্টি ফরহাদ হোসাইন টিপু, হাসপাতালের অন্যতম লাইফ মেম্বার ও চারখাই ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক সুলতান আহমেদ তাফাদার, হাসপাতালের অন্যতম লাইফ মেম্বার জামাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক সফর উদ্দিন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর এহসানুল ইসলাম, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. এনাম হোসেন, পৌরসভার মহিলা কাউন্সিলর মোছা. রুবি বেগম ও শিল্পী বেগম, ব্যবসায়ী ও সমাজ সেবক লুৎফুর রহমান, বিয়ানীবাজার ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক জহুর উদ্দিন, নিরাপদ চিকিৎসা চাই আন্দোলন-এর বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, পল্লী চিকিৎসক সমিতি বিয়ানীবাজার শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ব্যবসায়ী ও সমাজ সেবক লায়েস আহমেদ চৌধুরী, তরুণ সমাজ সেবক মাসুম আহমেদ উজ্জ্বল, বেলাল আহমেদ প্রমুখ।   
  


এই সময় হাসপাতালের পক্ষ থেকে নবনির্বাচিত মেয়র ও উপস্থিত ওয়ার্ড কাউন্সিলরবৃন্দকে ফুলেল অভ্যর্থনা প্রদান হয়। 

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি