বাংলাদেশী বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (AIBS) এর মধ্যে অংশীদারিত্বকে শক্তিশালী করতে এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (এআইবিএস) এর অংশীদার প্রতিষ্ঠানের সাথে এক সংলাপে অংশগ্রহণ করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাকাস্থ MIDAS সেন্টারে এআইবিএস-এর আয়োজনে ইলিনয়স স্টেট ইউনিভার্সিটির (ইউএসএ) প্রফেসর এবং এআইবিএস-এর প্রেসিডেন্ট আলী রিয়াজের সভাপতিত্ব এবং সমন্বয়ে অনুষ্ঠিত সংলাপে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
এসময় এআইবিএস-এর প্রফেসর আলী রিয়াজ লিডিং ইউনিভার্সিটির শিক্ষকদের জন্য তাদের সহযোগিতামূলক গবেষণা, আমেরিকান বিশ্ববিদ্যালয়ে গবেষণাপত্র উপস্থাপন এবং অন্যান্য ফেলোশিপের জন্য সহায়তার আশ্বাস প্রদান করেন।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্যর প্রফেসর ড. কাজী আজিজুল মওলা এসময় এআইবিএস-এর অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে গবেষণামূলক পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩




