সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া বদিকোনা গ্রামের বাসিন্দা প্রাক্তন ইউপি মেম্বার, প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার জুমআর নামাজের পর স্থানীয় পাড়ুয়া শাহী ঈদগাহ ময়দানে তার জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
শুক্রবার (২২ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে নিজ বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ৭৪ বছর বয়স হয়েছিল। তিনি স্ত্রী ৪ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয়রা জানান, আবুল হোসেন মেম্বার দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি অবিভক্ত ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বেশ কিছুদিন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ১৯৮৬ সালে অবিভক্ত ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার নির্বাচিত হয়েছিলেন তিনি। এলাকার সালিশ বিচারের জন্য তার বেশ পরিচিতি ছিল।
এদিকে- আবুল হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কোম্পানীগঞ্জে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এক নজর দেখার জন্য ছুটে যান বাড়িতে।
এক বিবৃতিতে কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
সিলেটভিউ২৪ডটকম/জলিল/জেপি




