সিলেটে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বিকেলে সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার কনার কার্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে সার্বিক সহযোগিতা করে ভারতের ব্যাঙ্গালোরের সাইটকেয়ার ক্যান্সার হাসপাতাল। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার কনা।
ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবেদুল রহমান ও ডা. মানিক। এসময় ২৩৬ জন রোগীকে ঔষধ সহ ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের ব্যাঙ্গালোর এর সাইটকেয়ার ক্যান্সার হাসপাতাল এর পক্ষে মো. জলিল, তৃণমূল সংগঠনের কেন্দ্রীয় সিও হিমাংশু মিত্র, কেন্দ্রীয় জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা, জেলা সভাপতি নাদিরা চৌধুরী রুমু, ফাতেমা আক্তার প্রমুখ।
এসময় বন্যা কবলিত শিক্ষার্থীদের মাঝে কলম, খাতা সহ শিক্ষা সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথি সহ তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস এর) নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/সংবাদ-বিজ্ঞপ্তি/মাহি




