সিলেটে ব্যাটারি চালিত রিক্সার মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভা। সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সংগঠনের কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।

 


সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর সভাপতিতে ও সহ-সভাপতি জিল্লুল হক পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন আনাই, আব্দুস সোবাহান, আইয়ুব আলী,  আবুল কাশেম, আবার মিয়া, আবুল কালাম, নুরুল হক, দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম, বোরহান উদ্দিন, জাকির হোসেন, এনামুল হক চৌধুরী, শহিদুল ইসলাম প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, বন্যার পানি শুকাতে না শুকাতেই সিলেট নগরীতে রিক্সা আটক শুরু করেছে। এটা মোটেই ভালো কাজ নয়। মানুষ খেয়ে পড়ে বাঁচবে কিভাবে এই চিন্তা তারা দিশাহারা। দ্রব্যমূল্য দাম যেভাবে বেড়েছে, তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। গ্রামের মানুষগুলো শহরে এসে রিক্সার চালিয়ে জীবিকা অর্জন করছেন। বৈঠকে বলা হয়, অবিলম্বে রিক্সা ধরা বন্ধ করুন, গরীব শ্রমজীবী মানুষকে ডাল-ভাত খাবার ব্যবস্থা করার সুযোগ দিন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ খুব অসহায় জীবন যাপন করছেন, তাই কর্তৃপক্ষের কাছে ব্যাটারি চালিত রিক্সা আটক না করার অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/সংবাদ-বিজ্ঞপ্তি/মাহি